বিষ্ণু দশ অবতারের পরিচয়
বিষ্ণু দশ অবতারের পরিচয় ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে দশটি অবতারে নিজেকে প্রকাশ করেছেন । যেমন - মৎস্য , কূর্ম , বরাহ , নৃসিংহ , বামন , পরশুরাম , রাম , বলরাম , বুদ্ধ এবং কল্কি । লক্ষণীয় , দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই । এর কারণ হচ্ছে , অন্যান্য অবতার ভগবানের অংশবিশেষ । শ্রীমদ্ভাগবতপুরাণে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ । অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান । তাই দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই । এখানে সংক্ষেপে ভগবান বিষ্ণুর দশ অবতারে পরিচয় দিচ্ছি : ১ । মৎস্য অবতার হাজার - হাজার বছর আগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন । তাঁর রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানারূপ অন্যায় - অত্যাচার দেখা দেয় । রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের করুণা কামনা করেন । একদিন জলাশয়ে স্নানের সময় রাজা সত্যব্রতের নিকট একটি পুটি মাছ এসে প্রাণ ভিক্ষা চায় । রাজা কমণ্ডলুতে করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন । মাছটির আকার ভীষণভাবে বাড়তে থাকে । তাকে পুকুর , সরােবর , নদী , যেখানেই রাখা হয় , সেখানেই আর ধরে না । রাজা ভাবলেন , ইনি নিশ্চয়ই নারায়ণ । নারায়ণ বিষ্ণুর আরেক নাম ।...
মন্তব্যসমূহ
>> দশটি মণ্ডল।
প্রথম মণ্ডলে ১৯১ টি সূক্ত।
দ্বিতীয় মণ্ডলে ৩৯ টি সূক্ত।
তৃতীয় মণ্ডলে ৬২ টি সূক্ত।
চতুর্থ মণ্ডলে ৫৮ টি সূক্ত।
পঞ্চম মণ্ডলে ৮৭ টি সূক্ত।
ষষ্ঠ মণ্ডলে ৭৫ টি সূক্ত।
সপ্তম মণ্ডলে ১০৪ টি সূক্ত।
অষ্টম মণ্ডলে ১০৩ টি সূক্ত।
নবম মণ্ডলে ১১৪ টি সূক্ত।
দশম মণ্ডলে ১৯১ টি সূক্ত।